শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার অপসারণের দাবিতে জামায়াতের মানববন্ধন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও নিরাপত্তা হুমকির অভিযোগে উত্তরায় সংবাদ সম্মেলন

ইসরাইলের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান, নারী পাইলট আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরাইলের পালটাপালটি হামলায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের হামলায় ইসরাইলের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’।

তাসনিম নিউজের বরাতে জানা গেছে, ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে, তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনাসদস্য নিখোঁজ বা বন্দি হননি।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরাইলি বিমানবাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি বড় ধরনের অভিযান চালায় ইরানে। এতে দেশটির বেশ কয়েকটি পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানা এবং সামরিক কমান্ড সেন্টারে হামলা চালানো হয়। এই অভিযানের জবাবে ইরানও হামলা শুরু করে। পালটা আক্রমণে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, যার কিছু ইসরাইলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে।

টাইমস অব ইসরাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানে মোসাদ এজেন্টরা গোপনে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করেছিলেন। সেখান থেকেই পরিচালিত হয় হামলা। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ধ্বংস হয়ে যায় বলে দাবি করা হয়।

ইসরাইলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন। দেশটির রেভল্যুশনারি গার্ড পরিচালিত সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বাস্তব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সৌদি আরব, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এ সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102