শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

পাকিস্তানকে সমর্থন করায় ভারতে মুসলিম দেশের পণ্য বয়কট

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কাশ্মীর হামলা ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনায় পাকিস্তানের পক্ষ নিয়েছে তুরস্ক। আর এতে ভারতীয়রা তুরস্কের বিভিন্ন পণ্যের বয়কটের ডাক দিয়েছে। দেশটিতে মুদি দোকান থেকে শুরু করে বড় বড় ডেইলি মলে তুর্কি পণ্য বয়কটের কার্যক্রম পালিত হচ্ছে। 

গতকাল সোমবার(১৯ই মে,২০২৫) পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটর ফেডারেশন (এআইসিপিডিএফ) মুদি দোকানে তুর্কির পণ্য অনির্দিষ্টকালের জন্য বয়কট করেছে। অন্যদিকে ভারতীয় শীর্ষস্থানীয় ফ্যাশন ওয়েবসাইট থেকে ওয়ালমার্ট-সমর্থিত ফ্লিপকার্ট এবং ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন সাইটগুলো, তুর্কি পোশাক ব্র্যান্ডগুলোর তালিকা সরিয়ে ফেলা হয়েছে। 

উল্লেখ্য, তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যিক লেনদেন প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার হলেও, পণ্যের এই বয়কট জনমনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গত বছরে ভারত তুরস্ক থেকে প্রায় ৮১ মিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102