বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা!

রোগীদের সুরক্ষা বিষয়ে ইউনিকো হাসপাতালে নার্সিং কর্মশালা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৯ মে, ২০২৫

ঢাকার ২৩ গ্রিন রোডে অবস্থিত ইউনিকো হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে ‘রোগীদের সুরক্ষা’ শীর্ষক বিষয়ের উপর জাতীয় পর্যায়ের একটি নার্সিং কর্মশালার আয়োজন করা হয়।রোববার (৪ মে) রোববার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।‘নিরাপদ সেবা প্রতিটি সময়, প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকের দ্বারা’ (Safe Care, Every Time, Everywhere by Everyone) এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মশালায় প্রায় দুই শতাধিক স্বাস্থ্যসেবা কর্মীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক রোগী সুরক্ষা লক্ষ্য (International Patient Safety Goal), পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি প্রতিরোধ এবং নিরাপদ ঔষধ সেবন নিশ্চিতকরণের উপর অংশগ্রহণমূলক সেশনের পাশাপাশি ভিডিও, কেস স্টাডি এবং আইপিএসজি প্রদর্শনী স্টলও ছিল।২৫০ শয্যাবিশিষ্ট ইউনিকো হাসপাতাল ভারতের কেরালার রাজাগিরি হাসপাতালের কারিগরি সহযোগিতায় এ বছরের জানুয়ারিতে তার কার্যক্রম শুরু করেছে।এই কর্মশালা থেকে প্রত্যাশিত ফলাফলের মধ্যে রয়েছে রোগীর সুরক্ষা চেকলিস্ট নিরূপণ, সেবা প্রদানের নিয়মিত মান নিরীক্ষার পরিকল্পনা এবং রোগীকে সেবা প্রদানে প্রতিরোধযোগ্য ত্রুটি হ্রাস করার প্রতিশ্রুতি।কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউনিকো হাসপাতালের নার্সিং বিভাগের চিফ নার্স গ্রেসি আব্রাহাম এবং অন্য প্রশিক্ষকরা। এছাড়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের সিইও আর্ড্রা কুরিয়েন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ, চিফ অব মেডিকেল সার্ভিসেস।

দিনভর এই কর্মশালায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102