সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মাগুরায় শিশু আছিয়া ধ/র্ষ/ণ-হত্যা মামলায় প্রধান আসানি হিটু শেখের মৃত্যুদন্ড, খালাস-৩

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৭ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাগুরায় নরপশুরূপে শিশু আছিয়াকে ধ/র্ষ/ণ-হত্যা মামলায় প্রধান আসানি হিটু শেখকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একইসাথে তার স্ত্রী জাহেদা বেগম এবং দুই সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেয়া হয়েছে।

আজ শনিবার (১৭ই মে,২০২৫) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১৪ কার্যদিবসে শেষ হয় বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর সর্বশেষ তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় সে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102