রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বন্ধ কারখানার মালিকদের ভোটাধিকার হারানোর শঙ্কা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ে বিজিএমইএ এর প্রতিক্রিয়া এআই অপপ্রচার রোধে সতর্ক থাকার আহ্বান, বিমানসেবার উন্নয়নে গুরুত্ব মন্ত্রীর ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-জাপান উচ্চ-পর্যায়ের সংলাপে বাংলাদেশ জাপান ক্যারিয়ার সেন্টার (বিজেকেসি)-র যাত্রা শুরু রাজশাহীতে নিম চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ম্যাচ উপভোগ করলেন ট্রুডো মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে লেকে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু

খিলক্ষেতে দুধর্ষ সন্ত্রাসী ও কিশোরগ্যাং এর লিডার ও তার সাঙ্গোপাঙ্গ গ্রেপ্তার

উত্তরা ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেতে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোরগ্যাং এর লিডার শহিদুল ইসলাম খোকন ও তার ঘনিষ্ট সহযোগী হেলাল উদ্দিন ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প। গত রবিবার (১১ই মে,২০২৫) খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উত্তরা আর্মি ক্যাম্প জানায়, রবিবার রাতে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। আটককারীদের বিরুদ্ধে ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং লিডার, ডাকাত ও দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজির ৮টি মামলা রয়েছে।

প্রাথমিকভাবে তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শহিদুল ইসলাম খোকনকে গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ এবং তার সহযোগী মোঃ আব্দুর রহিমকে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তারা জামিনে মুক্তি পেয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102