বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক মাহে রমজানেও বিএনপি নেতা আফাজ উদ্দিনের নেতৃত্বে চলছে উত্তরা লেক পরিষ্কার কার্যক্রম পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক তেল না থাকায় বন্ধ উত্তরার দুই ফিলিং স্টেশন পটুয়াখালীতে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল ঈদের পর ঢাকা শহর পরিষ্কার করা হবে: ডিএসসিসি প্রশাসক গ্যাস সংকটে বন্ধ হতে পারে কলকাতার হাজারো রেস্তোরাঁ প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ শ্রীপুরে ব্যবসা দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫ সেহরিতে খিচুড়ি স্বাস্থ্যের জন্য ভালো নাকি পিপাসার কারণ

গাজায় জরুরী সেবা কার্যক্রম প্রায় একেবারেই অচল

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইসরায়েলি অবরোধের প্রায় দুইমাস পার হয়ে গেছে, তারই প্রেক্ষাপটে খাদ্য ও জ্বালানির তীব্র সংকটে সেবাদানকারীদের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৮ই মে,২০২৫) গাজা উপত্যকায় প্রথম সারির সেবাদানকারীরা এ তথ্য জানিয়েছে।

গাজার বেসামরিক সুরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, আমাদের ৭৫ শতাংশ গাড়ি ডিজেলের অভাবে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ ও অন্য মানবিক সংস্থাগুলো সতর্ক করে আসছে, উপত্যকার ২৪ লাখ মানুষের জন্য জ্বালানি, ওষুধ, খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ ক্রমাগত হ্রাস পাচ্ছে।

হাসপাতালটির ল্যাবপ্রধান হিন্দ জোবা বলেন, সব সংকটের মধ্যেও মানুষ রক্ত দিতে এসেছে, নিজেদের শরীর নিঃশেষ করেও মানবিক কর্তব্য পালন করছে।

এদিকে ইসরায়েল গাজায় যে মানবিক বিপর্যয় অব্যাহত রাখছে তা অস্বীকার করছে। তবে, তারা হামাসকে জিম্মিদের মুক্তি করতে সেখানে সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস নজিরবিহীন হামলা চালিয়ে বহু ইসরায়েলিকে বন্দি করেছিল। 

ছয় সপ্তাহের যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি না হওয়ার প্রেক্ষাপটে গত ১৮ মার্চ ইসরায়েল আবার গাজায় সামরিক অভিযান শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102