শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্থগিতাদেশের মধ্যেই তালা, থমকে গেল ‘জনতার বাজার–১ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বামনাটেকে উঠান বৈঠক, উপস্থিত ছিলেন চান মিয়া ব্যাপারী ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে উত্তরা মডেল থানায় জামায়াতের বিক্ষোভ মিছিল তানযীমুল উম্মাহয় আন্তঃশ্রেণি বিতর্ক উৎসবের জুনিয়র গ্রুপের ফাইনাল অনুষ্ঠিত আফতাবনগর প্রকল্পের ভিতরে ২১ কোটি টাকার সরকারি জমি উদ্ধার মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো লাশ উদ্ধার

বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকুক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) চান্দগাঁও ক্যাম্পের নিজ কার্যালয় থেকে পলাশ সাহা নামে এক কর্মকর্তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

আত্নহত্যার আগে পলাশ সাহার লেখা চিরকুট | সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জনা মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।‬‎’

ঘটনাটি ঘটেছে বুধবার (৭ই মে,২০২৫) বেলা ১২টার দিকে নগরের বহদ্দারহাটে অবস্থিত র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে। 

পলাশ সাহা (৩৭) র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

চান্দগাঁও র‍্যাবের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগী পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। তাই হয়তো নিজ কার্যালয়ে গুলি করে আত্মহত্যা করেন।

এ বিষয়ে পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে তার পরিবারের বিষয়ে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102