সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা, মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

কালিমুল্লাহ ইকবাল:
মহান মে দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর টঙ্গী আনারকলি রোড়ে বাংলাদেশ তৃণমূল জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দীন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন দলের কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম সহ প্রমুখ।

আলোচনা সভায় তিনি বলেন, “এই জাতির অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে কৃষিশ্রমিক, গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী শ্রমিকরা নিরলস পরিশ্রম করে চলেছেন। তারা তাদের অমানবিক জীবনযাপনের মাঝেও শারীরিক শ্রম দিয়ে জাতিকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। জাতির প্রকৃত ঋণী যদি কেউ হয়ে থাকে, তাহলে তা এ পরিশ্রমী জনগোষ্ঠীর কাছেই।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। শ্রমিকের শ্রম চুরির নামই ‘লাভ’। তাই লাভের অংশ থেকে অন্তত ৫% শ্রমিকদের বোনাস হিসেবে প্রদান করতে হবে।”
সভায় তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য:
শ্রমিকদের ন্যূনতম বেতন যুক্তিসঙ্গতভাবে নির্ধারণ করা,
শ্রমজীবী জনতার জন্য রেশনিং ব্যবস্থা চালু করা,
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ,
শ্রমিকদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা,
এবং তাদের সন্তানদের শিক্ষার নিশ্চয়তা প্রদান করা।
সভা শেষে তিনি শ্রমজীবী জনগণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন,
“জয় হোক শ্রমজীবী মানুষের।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102