শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

বিনিয়োগকারীরা আর ঝুঁকি নিতে চান না

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিশিষ্ট অর্থনীতিবিদ পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মাশরুর রিয়াজ বলেছেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বিদ্যমান বিনিয়োগকারীরা কোনো রকম ঝুঁকি নিতে চাচ্ছেন না। আবার নতুন বিনিয়োগকারীরাও পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছেন। তারা একটি স্থিতিশীল পরিবেশের দিকে তাকিয়ে আছেন। এমনিতেই সামষ্টিক অর্থনীতিতে শ্লথ গতি বিদ্যমান।নতুন করে শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি করছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মূলধনি যন্ত্রপাতি আমদানি ৩০ শতাংশ কমেছে। যা নির্দেশ করে যে, বিনিয়োগ কম হচ্ছে। আর বিনিয়োগ না হওয়ার চূড়ান্ত প্রভাব পড়বে কর্মসংস্থানের ওপর।

এতে সামষ্টিক অর্থনীতি আরও শ্লথ হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।গতকাল এক সাক্ষাৎকারে পলিসি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী বলেন, রপ্তানি আগের কয়েক মাসের তুলনায় কিছুটা বেড়েছে। রেমিট্যান্সও বেড়েছে। ফলে রিজার্ভের পতনটা ঠেকানো সম্ভব হয়েছে। তবে এর সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ট্রাম্প প্রশাসনের ৩৭ শতাংশ শুল্কারোপ। যদিও সেটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। তিন মাস পর এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তখন আমাদের রপ্তানি খাত আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে। কেননা এতে আমাদের রপ্তানি পণ্যের চাহিদা কমে যাবে। আবার আমাদের অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতিতেও চাহিদা কমে গেছে।
 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102