রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত এসডিজি ও আইসিপিডি বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—স্পীকার পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ- এইচএসবিসি উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগতি ৮০ শতাংশের কাছাকাছি এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের ২৪ ঘণ্টার বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, জনজীবনে চরম দুর্ভোগ

আন্তঃনগর ট্রেনের দাবিতে পাটগ্রাম-হাতীবান্ধায় রেলপথ-মহাসড়ক অবরোধ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
লালমনিরহাটের পাটগ্রামে শুরু হয়েছে অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ। গত ২১ এপ্রিল থেকে সেখানে চলছে রেলপথ অবরোধ। আজ সোমবার (২৮ এপ্রিল) থেকে শুরু হলো অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ।জানা যায়, গতকাল রবিবার (২৭ এপ্রিল) দুপুর থেকে জেলার হাতীবান্ধায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের মহাসড়ক অবরোধ।ফলে জেলার ওই দুই উপজেলা জেলা শহরসহ সারা দেশের সঙ্গে সড়কপথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়ক অবরোধের কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে আছে নানা ধরনের যানবাহন।অপরদিকে রেলপথ অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে গত ৮দিন ধরে রেলপথে বিচ্ছিন্ন রয়েছে জেলার চার উপজেলা। বুড়িমারী থেকে ঢাকা পথে সরাসরি আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে এ রেলপথ-মহাসড়ক অবরোধ চলছে।রেলপথ অবরোধে ফলে বুড়িমারীসহ পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সঙ্গে লালমনিরহাট জেলা শহরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহী ট্রেন। ফলে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। আন্দোলনকারীরা বলছেন, এর আগেও নানাভাবে আন্দোলন থামিয়ে দেওয়া হয়েছিল।এবার কোনো কূটকৌশলে কাজ হবে না। আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব।জানা যায়, গত বছরের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট-ঢাকা পথে চলাচল করছে। যদিও সেটি চলাচল করা কথা ছিল বুড়িমারী-ঢাকা রুটে। তবে ইঞ্জিন সংকটের কারণে আপাতত ওই রুটে ট্রেনটি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে রেল বিভাগ।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102