রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগতি ৮০ শতাংশের কাছাকাছি এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের ২৪ ঘণ্টার বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, জনজীবনে চরম দুর্ভোগ সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে চীফ হুইপের গভীর শোক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ঢাকাসহ ৬ বিভাগে আবহাওয়ার বড় দুঃসংবাদ, অতিভারি বৃষ্টির সতর্কতা বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ভারী বৃষ্টিতে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি নিকুঞ্জে মাদকের আড্ডায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ‘গাঞ্জা রিফাত

এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের (আইসিপিডি) অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের সদস্যদের আরও কার্যকর ও জনসম্পৃক্ত ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করতে হবে।

আজ (রবিবার): জাতীয় সংসদে অনুষ্ঠিত ‘Parliament’s Role in Realising SDGs and ICPD Commitments’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে ডেপুটি স্পীকার বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ডেপুটি স্পীকার বলেন, তিনি আজকের কর্মশালায় কেবল ডেপুটি স্পীকার হিসেবে নয়, একজন সংসদ সদস্য হিসেবেও অংশগ্রহণ করছেন। তিনি বলেন, কর্মশালাকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এর আলোচনার বিষয়গুলো বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিতে হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনপ্রতিনিধি হিসেবে নিজ নিজ নির্বাচনী এলাকায় সচেতনতা সৃষ্টি, স্থানীয় প্রতিষ্ঠানসমূহকে সম্পৃক্তকরণ এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ডেপুটি স্পীকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে সচেতন করা যেতে পারে। একই সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় ও হাওর অঞ্চলে স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, তা মোকাবিলায় স্থানীয় বাস্তবতাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, নদী ও হাওরে পলি জমাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পীকার সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকল্পকে অবহিত করার আহ্বান জানান। তিনি বলেন, স্কুলভিত্তিক গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করা সম্ভব। সংসদ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ এসব উদ্যোগকে আরও কার্যকর করবে।

তিনি আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশসমূহ বাস্তবায়নের মাধ্যমে এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।

এ কর্মশালায় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি প্রধান অতিথি, চীফ হুইপ মোঃ নুরুল ইসলাম মনি এমপি বিশেষ অতিথি এবং সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব‌্য প্রদান করেন।

এসময় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ইউএনএফপিএ (UNFPA)-এর প্রতিনিধিসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102