রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত এসডিজি ও আইসিপিডি বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—স্পীকার পোশাকের নতুন বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ- এইচএসবিসি উত্তরা ১৩ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলেন বিপুলসংখ্যক মানুষ ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের, অগ্রগতি ৮০ শতাংশের কাছাকাছি এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান ডেপুটি স্পিকারের ২৪ ঘণ্টার বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, জনজীবনে চরম দুর্ভোগ

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—স্পীকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১২ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, স্ট্রেন্থেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুজ (এসপিসিপিডি) প্রকল্পের আওতায় টেকসই, বৈষম্যহীন ও মানবসম্পদ কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, জনসংখ্যার রূপান্তর সংশ্লিষ্ট বিষয়কে সংসদে আলোচনায় নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘Parliament’s Role in Realising Population Dividends, SDGs and ICPD Commitments’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, এমপি।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশ একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে। বিশ্ব জনসংখ্যা দিবসের স্থানীয় প্রতিপাদ্য ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ বাস্তবায়ন নির্ভর করছে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের উপর। তিনি বলেন, তরুনদের উন্নয়নের মাধ্যমে জনমিতিক লভ্যাংশকে কাজে লাগাতে হবে।

স্পীকার বলেন, UNFPA Bangladesh-এর কৌশলগত সহায়তায় জাতীয় সংসদ সদস্যদের এই ফোরাম (BAPPD) গঠনের মাধ্যমে আইন ও নীতি নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। এর আওতায় বাল্যবিয়ে প্রতিরোধ ও আইন শক্তিশালীকরণ, কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য ও অধিকার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত লভ্যাংশ অর্জন ইত্যাদি বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ হবে। তিনি এসময় স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত লক্ষ্য বাস্তবায়নে এ প্রকল্প কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি, এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনতাত্ত্বিক সময় পার করছে, যেখানে আমাদের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। এই জনমিতি লভ্যাংশ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-কে অর্থনৈতিক সমৃদ্ধিতে রূপান্তর করতে সংসদ সদস্যদের নীতি নির্ধারণী ও স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, জনমিতি লভ্যাংশ কোনো স্বয়ংক্রিয় অর্জন নয়, বরং এটি একটি পরিকল্পিত বিনিয়োগের ফসল। তিনি বলেন, “যদি আমরা তরুণ প্রজন্মকে মানসম্পন্ন শিক্ষা, কারিগরি দক্ষতা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে পারি, তবেই এটি আমাদের অর্থনীতির জন্য বড় সুযোগ নিয়ে আসবে। অন্যথায় এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে”

এসময় স্পীকারসহ অন্যান্য বক্তারা জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে সংসদ-সদস্যগণ, ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102