সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আয়ুর্বেদিক ওষুধের আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা নিয়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পরিবেশ মন্ত্রীর ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর জানায় ক্রাইম পেট্রোলে আসক্ত কিশোরী বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো। তিস্তার পানি বিপৎসীমার নিচে, নীলফামারীতে বন্যার শঙ্কা নেই মিছিলের সময় আ. লীগের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রদল মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সিলেটে কার্গো ফ্লাইটের উদ্বোধন আজ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হচ্ছে ‘আরএ-থ্রি’ প্রটোকলসম্পন্ন দেশের দ্বিতীয় কার্গো টার্মিনাল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা সেখ বশির উদ্দিন আজ রবিবার সন্ধ্যায় এই কার্গো ফ্লাইটের উদ্বোধন করবেন। এর মাধ্যমে রপ্তানি খাতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং বেবিচক সচিব নাসরীন জাহান।শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশে উড্ডয়ন করবে প্রথম কার্গো ফ্লাইটটি।জানা গেছে, গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত চার্টার্ড এয়ারবাস এ-৩৩০-৩০০ মালবাহী বিমান রবিবার সন্ধ্যায় প্রথম কার্গো ফ্লাইট হিসেবে ৬০ টন তৈরি পোশাক পণ্য নিয়ে স্পেনে যাত্রা করবে। ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102