রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ঢাকাসহ ৬ বিভাগে আবহাওয়ার বড় দুঃসংবাদ, অতিভারি বৃষ্টির সতর্কতা বিনিয়োগ আকর্ষণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় ভারী বৃষ্টিতে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি নিকুঞ্জে মাদকের আড্ডায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ‘গাঞ্জা রিফাত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র শোক সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পীকারের শোক জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক উত্তেজিত হয়ে রেফারিকে কি বলেছিলেন মেসি?

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করেছে ইসি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত ১০ জনের এনআইডি লক করা হয়।নথিপত্র অনুসারে, ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।যাদের এনআইডি লক করা হয়েছে, শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102