রবিবার, ১০ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

ফরাসি আইনপ্রণেতাদের ভিসা বাতিল করল ইসরায়েল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
ইসরায়েল সরকার ২৭ জন ফরাসি বামপন্থী আইনপ্রণেতা এবং স্থানীয় কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। রবিবার ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফর শুরু করার দুই দিন আগে প্রতিনিধি দলের ভিসা বাতিল করেছে বলে জানায় ওই দলটি।ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হলো। ফ্রান্স দ্রুতই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর জানান।এ নিয়ে  কূটনৈতিক উত্তেজনার শুরুর পর এই খবর সামনে এলো। ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে ম্যাখোঁ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে, যে আইন কর্তৃপক্ষকে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে পারে এমন ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়।ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট পার্টির সতেরো জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের ‘সম্মিলিত শাস্তির’ শিকার হয়েছেন এবং ম্যাখোঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।বিবৃতিতে তারা জানায়, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে। তারা আরো বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তির সংস্কৃতি জোরদার করার লক্ষ্যে তাদের মিশনের অংশ হিসেবে ইসরায়েল এবং ফিলিস্তিনি অঞ্চল সফরের ইচ্ছা পোষণ করেছিলেন তারা ‘তারা বলেন, ‘প্রথমবারের মতো,  ইসরায়েল সরকার আমাদের এক মাস আগে অনুমোদিত ভিসা বাতিল করেছে। আমাদের যাত্রার মাত্র দুই দিন আগে।’ দলের সদস্যরা বলেন, ‘আমরা বুঝতে চাই কেন এই আকস্মিক সিদ্ধান্ত, যা সম্মিলিত শাস্তির মতো’।প্রতিনিধি দলে ছিলেন ইকোলজিস্ট পার্টির জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ার এবং জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ানা মার্গেট। অন্য সদস্যরা হলেন শহরের বামপন্থী মেয়র এবং স্থানীয় আইন প্রণেতারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102