মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী—চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার ​নিকুঞ্জে লাল বাহিনীর প্রধান লালকে আটক করলো পুলিশ বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে—–স্পীকার চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি  দলের সৌজন্য সাক্ষাৎ ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংসদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

টঙ্গীতে হঠাৎ আগুনে পুড়ল ২ বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টঙ্গীর একটি গ্যারেজে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে দুটি বাস। পার্কিংয়ে থাকা বাস দুটিতে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার(২৬ মার্চ) রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন খাপড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন খা পাড়া রোডে একটি গ্যারেজে পার্কিং করা অবস্থায় ভিক্টর পরিবহনের দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রথমে একটি গাড়িতে আগুন লেগে গাড়ির ভেতরে সবকিছু পুড়ে গিয়ে পাশে পার্কিং করা অপর আরেকটি গাড়িতে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।টঙ্গী পশ্চিম থানার  উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102