সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ নারী নিহত

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা যান।

একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুমড়েমুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ফাহিম হোসেন বলেন, ট্রাক ও সিএনজি দুটোই দ্রুতগতিতে চলছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়। আরেক প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, ‘আমি অন্য একটি অটোরিকশার যাত্রী ছিলাম। এই সড়ক দিয়েই আসতেছিলাম। দেখি, দুর্ঘটনার কবলে পড়ে তিন নারী সড়কে ধাপরাইতেছিল। দৌড়ে এসে তাঁদের সড়কের সাইডে নিয়ে আসি। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়।’

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরেদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102