শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ ডালিম-রানা-নয়ন গ্রেপ্তার নিকুঞ্জে যাত্রা শুরু করল ‘রসুইঘর’ সাতক্ষীরায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! গণঅধিকার পরিষদের অফিস নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪ পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি : ফজলুর রহমান উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন বিমানবন্দরে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ নায়ক হানিফ ফ্লাইওভারে ব্যাংককর্মী নিহত, ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

বিজিএমইএ’তে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং সুনিবিড় যত্ন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান আজ সোমবার এই ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সচিব, মেজর মোঃ সাইফুল ইসলাম, পিএসসি, সিএসসিএম (অব.)সহ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএ এর কর্মীবৃন্দ আমাদের এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবাদের সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সাথে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

উদ্বোধন শেষে সভাপতি ও বিজিএমইএ নেতৃবৃন্দ ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং শিশুদের জন্য বরাদ্দকৃত সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন। বিজিএমইএ এর কর্মকর্তা-কর্মচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অফিসের অভ্যন্তরেই এমন মানসম্মত ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে।
উল্লেখ্য, বিজিএমইএ তার জনবলকে একটি কর্মীবান্ধব পরিবেশ প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102