রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজউক উত্তরা মডেল কলেজের প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বহিস্কার বেনজীরকে এক মাসের মধ্যে দেশে ফেরানোর চেষ্টা চলছে খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক উত্তরায় আ.লীগ ঘেঁষা কর্মকর্তার বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তরায় মাদক ও টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার ২ এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা বোর্ডের শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলনমেলা ব্রুনো-কাসেমিরোদের ম্লান করে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

উত্তরায় ৪০ পরিবারকে ১০ দিনের বাজার সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ইয়ারনিং এক্স ফাউন্ডেশন ও নিয়তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাজধানীর উত্তরায় সাড়ে চারশো জনের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উত্তরার বিভিন্ন সেক্টর ঘুরে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় ৪০ অসহায় পরিবারকে দশ দিনের বাজার সহায়তা প্রদান করা হয়েছে। 

সংগঠনের সদস্যরা জানায়, শুধু ঢাকাতে নয় চট্টগ্রামের ছয়টি এতিমখানা ও কুরআনের হাফেজদের মাঝেও ইফতার করে আসছেন তারা।

সংগঠনের ভাইস চেয়ারম্যান ইফতি উত্তরা নিউজকে জানান, ভবিষ্যতেও আমাদের সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

উত্তরা নিউজকে তিনি জানান, এসডিজি-১৭ বাস্তাবায়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চালু থাকবে।

উল্লেখ্য যে, ইয়ারনিং এক্স ফাউন্ডেশন ২০১৮ সালে মাহমুদ হোসেন আমিনের হাত ধরে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সমাজের এতিম ও দুঃস্থদের কল্যাণে কার্যক্রম চালু রেখেছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102