শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মাদারীপুর টিসিবির সেই ডিডিকে স্ট্যান্ড রিলিজ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
সংবাদ প্রকাশের পর মাদারীপুর টিসিবির সেই টিসিবি উপ-পরিচালক (ডিডি) মো. কামাল হোসেনকে স্ট্যান্ড রিলিজ করেছেন কর্তৃপক্ষ। গত ১৪ মার্চ (শুক্রবার) কালের কণ্ঠ ডিজিটালে কামাল হোসেনের অপকর্ম ও প্রতিবেদককে তার বাসায় গিয়ে ম্যানেজ করার আকুতির ভিডিও প্রকাশ পায়।পরের দিন ১৫ মার্চ (শনিবার) বিস্তারিত উল্লেখ করে প্রিন্ট ভার্সনে প্রকাশিত হয়। এ নিয়ে জেলাব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।বিষয়টি টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত হয়ে উপ-পরিচালক মো. কামাল হোসেনকে টিসিবির প্রধান কার্যালয়ের প্রকাশন শাখায় যোগদানের নির্দেশ দেন।একই স্মারকে ‘মাদারীপুর ক্যাম্প অফিসে পরবর্তী অফিস প্রধান পদায়ন না হওয়া পর্যন্ত মো. আনিছুর রহমান, যুগ্ম পরিচালক (অফিস প্রধান), টিসিবি আঞ্চলিক কার্যালয়, খুলনা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত অফিসের অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলে উল্লেখ করা হয়।ডিলাররা জানান, পরবর্তীতে তারা দুর্নীতিবাজ ও ঘুষখোর কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করবেন। এতদিন ডিলাররা তার কাছে জিম্মি থাকায় এখন তারা মুখ খুলতে শুরু করেছেন।এদিকে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) কামাল হোসেনের স্ট্যান্ড রিলিজের বিষয়টি জানাজানি হলে মাদারীপুরের ডিলাররা সন্ধ্যায় কালের কণ্ঠের সাংবাদিককে অভিনন্দন জানান। তারা বিভিন্ন মিডিয়ার সংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102