বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মহাখালী টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত, তদন্ত কমিটি গঠন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল

মা মোবাইল ফোন ভেঙে ফেলায় কিশোরীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
নোয়াখালীর চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত কুলসুম আক্তার (১৭) ওই গ্রামের হারুন রশিদের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা তার মোবাইল ভেঙ্গে ফেলেন।পরে বুধবার দুপুরে তার মা পাশের বাড়িতে গেলে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় কুলসুম। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে শুনেছেন। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102