বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলে ডেপুটি স্পিকার কোন ভুলে স্পেনের কাছে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন মনিরুল ইসলাম সোহাগ ‘কাগজের মানুষ’ হবে সাংবাদিকতার ইতিহাসের দলিল: তথ্য উপদেষ্টা শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলা: কটূক্তি নয়, দরকার দায়িত্বশীলতা-ইব্রাহিম সিকদার প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর স্ত্রীকে হাত-পা বেঁধে চুল কেটে রাতভর নির্যাতন, অভিযুক্ত আটক লবণচরায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেমিফাইনালের আগে আবেগঘন বিদায়ী বার্তা দিলেন মেসি ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৭৭ জন গ্রেপ্তার

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই।তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি। আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102