রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আধুনিক বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন

এক-এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে : তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এক-এগারোর মতো আবারও বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অনলাইন অ্যাক্টিভিস্টদের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অভিযোগ করেন।বিএনপি বাংলাদেশের অধিকাংশ জনগণের সমর্থন পাবে এ বিষয়টি যত স্পষ্ট হচ্ছে, তত বেশি দলটিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে দাবি করেছেন তারেক রহমান।

তিনি বলেন, ধীরে ধীরে বাংলাদেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্র গড়ে উঠেছে।সেই ষড়যন্ত্র মোকাবেলায় অনলাইন অ্যাক্টিভিস্টদের সহযোগিতা এখন বেশি করে প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।যুক্তি-তর্ক দিয়ে নতুন ভোটারদের বিএনপির প্রতি অনুপ্রাণিত করতে আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।তারেক রহমান বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সব প্রতিকূলতা মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102