শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা হাসিনা: মেজর হাফিজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে দেশের হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়া হবে। সমাজ থেকে এসব দুর্বৃত্তদের যেকোনো মূল্যে নির্মূল করতেই হবে।
বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, অনেকেই নির্বাচনের কথা বলে। অথচ নির্বাচনের কোনো খবর নেই। তবে বিএনপির পক্ষে থেকে দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়ার। কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ড. ইউনূছ ভালো মানুষ হলেও তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কোনো যোগ্যতা নেই। তারা অধিকাংশই নিজেদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ।
লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবীর সোপান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102