শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে সেতু প্রকল্প অনুমোদন : দুর্গাপুরে বইছে ঈদের আমেজ সৌদিতে প্রথমদিন কর্মব্যস্ত সময় পার করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ/হজ টিমের সদস্যদের প্রতি কঠোর হুশিয়ারি শিশু রামিসার ঘাতকের শাস্তির দাবিতে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন বাংলাদেশ সুনির্দিষ্ট রূপরেখা দিলে কার্যকর অংশীদারিত্বে এগিয়ে আসবে নিউজিল্যান্ড রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর একযোগে লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা, নিহত ১৯ হত্যাচেষ্টা মামলায় সাবেক নারী এমপি তুহিন ফের গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষে শিল্পাঞ্চলে শ্রমিক কল্যাণ ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব কোরবানির চামড়া ও উপজাত সংরক্ষণে অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কারামুক্ত এসএম জাহাঙ্গীর, উত্তরায় নেতাকর্মীদের উচ্ছাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা থেকে কারামুক্ত হয়ে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ফিরেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি ও ২০২০ সালে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম জাহাঙ্গীর হোসেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে তিনি উত্তরায় পৌঁছেছেন। এ সময় পুরো সড়কজুড়ে এস.এম জাহাঙ্গীর হোসেনকে ঘিরে স্লোগানে স্লোগানে আনন্দ-উদ্দীপনায় মেতে ওঠেন কয়েকশ’ নেতাকর্মী।

এস.এম জাহাঙ্গীকে বহনকারী গাড়ি সন্ধ্যা ৭টায় উত্তরার হাউসবিল্ডিং এলাকায় পৌঁছালে কয়েকশ’ নেতাকর্মী এসময় তাঁকে ঘিরে ছিলেন। এ সময় নেতাকর্মীদের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে তাকে।

বহরে উত্তরার যুবদল নেতা আলমাস আলী, উত্তরার বিএনপি নেতা আজমল হুদা মিঠুসহ একাধিক নেতৃবৃন্দকে দেখা গেছে। পরে উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসভবনের সামনে কয়েক শতাধিক নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। বক্তব্যে চলমান কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং সমবেদনা জ্ঞাপন জানান তিনি। একই সঙ্গে আহতদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান।

 

-উত্তরা নিউজ/জিএমটি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102