রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫ খুনের ঘটনায় পলাতক ফোরকানকে আসামি করে মামলা রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে — চীফ হুইপ দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যা বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন – তথ্যমন্ত্রী” নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্কে “TÜRKİYE’S ROAD TO COP31: RESILIENT CITIES” অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রীর অংশগ্রহণ ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ১২ দিন আটকে ধর্ষণের অভিযোগে মামলা তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’— কুষ্টিয়ায় তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

ডে লাইফ সিল্ক ফাউন্ডেশনের উদ্যোগে উত্তরায় ইফতার বিতরণ

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

রাজধানীর উত্তরায় উত্তরায় ডে লাইফ সিল্ক ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাচ শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সম্প্রতি, সামাজিক সংগঠনটির তরুণ উদ্যোক্তারা উত্তরার বিভিন্ন সেক্টরের পথচারী ও ছিন্নমূল মানুষদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

পথচারী, রিক্সা চালক, ভিক্ষুক ও শারিরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাতে ইফতার তুলে দিয়ে সংগঠনটির চেয়ারম্যান মাহাবুব খান বলেন, প্রতি বছরই আমরা রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করে থাকি। আমরা ৮ বছরের অধিক সময় ধরে নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যৎ এ যেন আরো বড় পর্যায়ে কাজ করতে পারি সেই দোয়া করবেন সবাই।

তারুণ্য নির্ভর সংগঠনের পরিচালক ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আদনান সাহিল বলেন, আমরা করোনা মহামারি, ২০২২ সালের বন্যা, তুরস্কে ভূমিকম্পে খাদ্য সহয়তাসহ বেশ কিছু মানবিক কাজ সকলের সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি। গেলবারের মতো এবারও ইফতার বিতরণ করেছি সংগঠনের পক্ষ থেকে।

উত্তরার বিভিন্ন এলাকায় ইফতার বিতরণকালে সহযোগিতা করেন ডে লাইফ সিল্ক এর দায়িত্বশীল ইমন, তুহিন, নিলয়, রাতুল। এছাড়াও স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন ইশান, মারুফ, আম্মার, রোমান,নাফিজ, তিলক, শাকিল,ইখলাস, আবিরসহ অন্যরা।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বিদেশে অবস্থানরত শিবলু রহমানকে অপুকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102