সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
যুক্তরাষ্ট্রে গুলিতে মেক্সিকান অভিবাসীর মৃত্যু, দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনার আশঙ্কা দেশ পুনর্গঠনে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী খুলনায় মাটিতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার ৪১৬ বছরপূর্তি উপলক্ষে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাড়ল ডলারের দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার কত? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জয়ের দৌড়ে কোথায় আর্জেন্টিনা? স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা সব উপজেলা হাসপাতালে এ বছরেই বসছে প্যাথলজি ল্যাব ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

রাজধানীতে কিশোর গ্যাং গ্রুপের ৩৭ সদস্য ধরা

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানী ও আশপাশের এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ৩৭ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (শুক্রবার) সকাল ১১টায় র‌্যাব-১, উত্তরা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডিং অফিসার (সিও) (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা কিশোর গ্যাং- ০০৭ গ্রুপ, বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপসহ বিভিন্ন গ্রুপের সদস্য। এদের মধ্যে ০০৭ গ্রুপের দলনেতা আল-আমিন (২৪), জাউরা গ্রুপের দলনেতা মাহাবুব (১৯), বাবা গ্রুপের দলনেতা সাদ (২২), ভোল্টেজ গ্রুপের- মনা (২৮), ডি কোম্পানি – (লন্ডন পাপ্পু চালায়) আকাশ ও আমির হোসেন গ্রুপ’ জাহাঙ্গীর গ্রুপ ওরফে বয়রা জাহাঙ্গীর।

গ্রেফতারকৃত অন্যরা হলো- রাসেল (১৭), আরাফাত (১৭), রবিন (১৫), আল-আমিন (২৪), ইসলাম (২৯), জুয়েল (২২), রবিউল (১৬), মুরাদ (১৭), মাহাবুব (১৯), সাদ (২২), রোহান(২২), মনা (২৮), হৃদয় (২০), ওবায়েদ (১৮), মোঃ জিসান (১৯), মোঃ আকাশ (৩০), মোঃ ঈমন (২০), মোঃ রমজান (২১), মোঃ সজিব (১৮), মোঃ শাকিব (২২), মোঃ রাজিব (১৯), মোঃ আমির হোসেন (৩৬), শাহজাহান সাজু ওরফে রাসেল (৪৫), মোঃ জিলাদ মিয়া (২০), মোঃ হৃদয় (১৯), আঃ রায়হান (১৫), মোঃ বাবু মিয়া (২২), মোঃ শাহজাহান (২১), মোঃ জালাল মিয়া (২৮), লামিম মিয়া (১৫), মোঃ রাকিব (১৬), মোঃ হিরা মিয়া (১৭), ইমরুল হাসান (১৭), মোঃ সাকিন সরকার রাব্বি (১৮), মোঃ সুজন মিয়া (১৯), খাইরুল (১৯) ও রাহাত (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একাধিক দল গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ৭ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানী ঢাকার মহাখালী, বনানী, বিমানবন্দর, টঙ্গি ও গাজীপুর এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় এসব কিশোর গ্যাং গ্রুপের কাছ থেকে থেকে ৫০০ গ্রাম গাজা, ২৪ টি মোবাইল, ১ টি ব্লেড, ১ টি কুড়াল, ১ টি পাওয়ার ব্যাংক, ৫ টি রড, ১৬ টি চাকু, ৩ টি লোহার চেইন, ১ টি হাতুড়ী, ১ টি মোটরসাইকেল এবং নগদ ২৪ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, এরা প্রত্যেকেই গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। প্রত্যেক গ্রপের আনুমানিক সদস্য ১০/১৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে অকপটে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102