শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিয়ের আশ্বাসে ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণে ৩ যুবকের মৃত্যুদণ্ড সৌদি হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

‘ড. ইউনূসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

সোমবার (১ জানুয়ারি) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

এদিন দুপুরে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, একজনের কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটি আমাদের একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, উনারও আপিল করার সুযোগ আছে। এটি একটি চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে। সুতরাং এটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102