শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার: মাগুরায় সংস্কৃতি মন্ত্রী পু‌লিশের বিশেষ অ‌ভিযানে রাজধানীতে গ্রেফতার ১২৯ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায় হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের সম্মান ll – মং এ খেন মংমং ll সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন টঙ্গীতে অসহায় পরিবারকে ঘর উপহার দিল “গ্লোবাল কিডস স্কুল” নভেম্বরের মধ্যেই সমাবর্তন করতে বদ্ধপরিকর রয়েল ইউনিভার্সিটি: উপাচার্য হামে চার শতাধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম: ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

শ্রম আইন লঙ্ঘন মামলায় আদালত ছয় মাসের কারাদণ্ড দেওয়ার পরিপ্রেক্ষিতে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম। এটাকে ন্যায়বিচার যদি বলতে চান, তাহলে বলতে পারেন।’ সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটা পালন করে বছরের প্রথম দিন হিসেবে। এটা আনন্দের দিন হিসেবে সবাই উৎসব করে।’

এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ৬ মাসের বিনাশ্রম করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এদিন বেলা ৩টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা।

তবে এক মাসের মধ্যে আপিল করার শর্তে ড. ইউনূসকে জামিন দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102