বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৮ আসনের জনগনের পাশে থাকতে চাই: শেরীফা কাদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আমি ঢাকা-১৮ আসনকে ভালো রাখতে চাই। মানুষের প্রত্যাশা পূরণ করতেই আমাদের রাজনীতি। আমরা সবাইকে ভালো রাখতে চেষ্টা করব।

এ সময় শেরীফা কাদের বলেন, নির্বাচিত হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করব আমরা। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। জ্ঞানসমৃদ্ধ জাতি গড়তে সরকারের সহায়তায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে কাজ করব।

সকাল ১১টা থেকে উত্তরখানের ধোবাদিয়া থেকে শুরু হওয়া নির্বাচনি প্রচারণাকালে শেরীফা কাদের বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারিভাবে ঢাকা-১৮ আসনে একটি হাসপাতাল নির্মাণে উদ্যোগ নেব। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আমরা সব উন্নয়নমূলক কাজ করব।

পরে উত্তরখান থানাধীন কাচকুড়া বাজার, চামুরখান, মাউসাইত, মৈনারটেক, মাস্টারবাড়ী, মধ্যপাড়া, উত্তরখান মাজার সংলগ্ন আশেকিন ফাউন্ডেশনে উঠান বৈঠকে প্রচারণা চালান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102