বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

কুরআনের ১২ হাফেজকে সম্মাননা পাগড়ি প্রদান

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর উত্তরায় পবিত্র কুরআন মুখস্তকারী ১২ হাফেজ ছাত্রকে পড়িয়ে দেয়া হলো সম্মাননা পাগড়ি। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ উত্তীর্ণ এসব শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ বিশিষ্ট উলামায়ে কেরাম। সম্প্রতি, রাজধানীর উত্তরার মাদরাসাতুন নূর আল ইসলামিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের এই পাগড়ি প্রদান করা হয়।

পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী ছাত্ররা হলেন- হাফেজ মো. সাব্বির আহমেদ, হাফেজ মো. মাহমুদ আমিন, হাফেজ মো. আবরার হুসেন আদিব, হাফেজ মো. আশরাফুল ইসলাম, হাফেজ মো. হাফিজুল ইসলাম, হাফেজ মো. মাহমুদুল হাসান তাহমীদ, হাফেজ মুহাম্মদ বিন আসাদ, হাফেজ মুহাম্মদ তাওসিফ হাসান ত্বহা, হাফেজ মুহাম্মদ সুহানুর রহমান শিহাব, হাফেজ মুহাম্মদ আল আরাফ, হাফেজ মুহাম্মদ রিদওয়ান।

মাদ্রাসা পরিচালক মাওলানা ইসহাক কামাল জানায়, পবিত্র কুরআনের হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জনকারী এসব ছাত্ররা তিন বছরের প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে পবিত্র কুরআন মুখস্ত করেছেন। আয়োজনটিতে এসময় আরো উপস্থিত ছিলেন মাদরাসাতুন নূর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী ও বিশিষ্ট কথাসাহিত্যিক মাওলানা শরীফ মুহাম্মদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102