বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির ঘোষণা: খসরু চৌধুরীর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

ঢাকা-১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি, শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম প্রদান এবং কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী খসরু চৌধুরী সিআইপি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তুরাগ থানা এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ কথা বলেন তিনি। এরপর তিনি দলিপাড়া পাকার মাথা, বাদশারটেক, বটতলা, উলিদাহ মার্কেট, উত্তরটেক, তাফালিয়া, পাকুরিয়া, নয়ানগর ও রানাভোলা এলাকায় প্রচারণা চালান।

এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মহিবুল হাসান, কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, সোহেল রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সুস্থধারার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন খসরু চৌধুরী। সেই সঙ্গে ঢাকা-১৮ সংসদীয় আসনের বিভিন্ন মহল্লাকে সিসি ক্যামেরার আওতায় আনা ও বিভিন্ন বাজারে ব্যবসার সুবিধার জন্য বিনামূল্যে ইন্টারনেট হটস্পট সুবিধা গড়ে তোলার ঘোষণা দেন।

খসরু চৌধুরী বলেন, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রেলস্টেশন এলাকার নিরাপত্তা বিধানে হকার মুক্ত ফুটপাত গড়ে তোলা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে।

১৮-আসনের সার্বিক উন্নয়নমূলক কাজ করার জন্য কেটলি মার্কায় ভোট ও তার জন্য সকলের কাছে দোয়া চান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী সিআইপি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102