রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গাজীপুরে সাংবাদিক বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ভিজিট ভিসায় হজ বন্ধ করল সৌদি, জরিমানসহ একগুচ্ছ নতুন নির্দেশনা ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধরা পুলিশ সদস্য

শিক্ষার্থীদের আনন্দ দিতেই মামস্ এর ক্লাস পার্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
শিশুদের কাছে বিদ্যালয়কে আনন্দময় করে তুলতে মামস্ – এম এ আউয়াল মডেল স্কুল ইংলিশ ভার্সন  শাখা ক্লাস পার্টির আয়োজন করে।

আজ বৃহস্পতিবার( ৯ নভেম্বর) রাজধানী ঢাকার তুরাগ কামারপাড়া  মামস্ স্কুলের ইংলিশ ভার্সন শাখায় ভিন্নধর্মী এই আয়োজন করা হয়।

ক্লাসে ক্লাসে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিশুদের উৎসাহিত করা হয়। ওদের উৎসাহ দিতে সাংস্কৃতিক পরিবেশনায় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।

সকাল থেকে স্কুলের ৪টি শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করে।

ক্লাস পার্টি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ খুশি শিক্ষার্থীরা ।

শিক্ষার্থীরা বলে  ক্লাস পার্টি আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। আমাদের শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা আমাদের সঙ্গে আছেন। খুব ভালো লাগছে।

শিশুরা জানায়  ক্লাস পার্টিতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করছি। ক্লাস পার্টিতে উপস্থিত ছিলেন মামস্ স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল,  ইংলিশ ভার্সন শাখার ভাইস প্রিন্সিপাল, কো অর্ডিনেটর ও অন্যান্য শিক্ষকগণ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102