রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আধুনিক বহুমাত্রিক ‘জিয়া হল’ দ্রুত পুনঃনির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন ডিজিটাল যুগে নৈতিক সাংবাদিকতা গড়ে তুলতে এডাস্টে ‘এথিক্যাল জার্নালিজম অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন’ শর্ট কোর্সের উদ্বোধন আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৭ মে, ২০২৩

আদালতের আদেশ পালন না করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিসুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।

মঙ্গলবার (১৬ মে) বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম রসূল।

আইনজীবীরা জানান, প্লট সংক্রান্ত জটিলতার কারণে হাইকোর্টে রিট করেন রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ। রিটের শুনানি নিয়ে ওই প্লট বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে আজ হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলব করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102