রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধরা পুলিশ সদস্য জামায়াত ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত নিজের রক্তাক্ত শরীর নিয়ে রাতভর মায়ের লাশের পাশে বসে ছিল শিশু আবির! জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৩ মে, ২০২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে মনুষ্যবিহীন দুটি ড্রোন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।

বুধবার রাশিয়ার সরকার এই অভিযোগ করেছে এবং বেশ কয়েকটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। পুতিনকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে তারা।

তবে হামলায় পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রাশিয়ান কর্মকর্তারা। তারা কথিত হামলাটিকে “সন্ত্রাসী” আক্রমণ হিসাবে আখ্যা দিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না। ক্রেমলিন সতর্ক করেছে, রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

তবে পুতিনের বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102