বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে হাফেজে কুরআন সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে উত্তরা পাবলিক লাইব্রেরির আয়োজনে অনুষ্ঠিত হলো হাফেজে কোরআন সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার (৩ এপ্রিল) উত্তরা ৭নং সেক্টরস্থ প্যান ডে এশিয়া রেস্টুরেন্টে রাজধানীর ৩১টি মাদ্রাসার থেকে নির্বাচিত ৫১ জন হাফেজ শিক্ষার্থী ও শিক্ষকসহ প্রায় তিন শতাধিক রোজাদারদের নিয়ে এ আয়োজন সম্পন্ন করেন।

লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামানের সঞ্চালনায় ও সাবেক সাংসদ বীরের মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।

ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উত্তরা ১০নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।

আয়োজনটিতে বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এ কে এম ফজলুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হুসেন চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)–এর ভিজিটিং ফ্যাকাল্টি ড. মুহাম্মদ আব্দুল আজিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন, সাউথইস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর মোঃ কামাল উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102