বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম জবই বিল প্রকল্পে নিষেধাজ্ঞা শেষে মান্দার তিন বিলে ফের মৎস্য আহরণ শুরু দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন কেন্দুয়ায় জমি বিরোধের জেরে ষাটোর্ধ্ব ব্যক্তির মৃত্যু, ঘিরে রহস্য কান্দিউড়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক মো. নজরুল ইসলাম সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ জাহাঙ্গীরনগরে মাস্টার্সে সিজিপিএ- ৪.০০ পেলেন শাহরাস্তির সন্তান রাতুল শাকিল ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি টানানো নিয়ে বিতর্ক, প্রতিবাদ

ঈদ উপহার বিতরণ করল সাতাউক উন্নয়ন ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট টাইম: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল সমাজসেবী সংগঠন ‘সাতাউক উন্নয়ন ফাউন্ডেশন’।

আজ রোববার (১৬ এপ্রিল) সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক (কামাল)-এর নেতৃত্বে ও কমিটির অন্যান্য দায়িত্বশীলদের উপস্থিতিতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাজমুল হক (কামাল) বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্ঠা।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান রানা বলেন, ঈদ আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করতে সংগঠনের উদ্যোগে আমরা গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। এসময় তিনি ভবিষ্যতে এধরণে কার্যক্রম অব্যাহত থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102