সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
”মা-বাবা দুটি নাম, রাজউক উত্তরা মডেল কলেজের নাম ব্যবহার করে প্রতারণা দেশে কোরবানিযোগ্য পশুর সংকট নেই, উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: রিমান্ডে শিক্ষক সুদীপ চক্রবর্তী ডেমরায় হাতেনাতে গ্রেফতার ৪ ছিনতাইকারী কারাগারে স্বামী মারা গেছেন জানেন না আহত স্ত্রী, নির্বাক চার শিশুসন্তান এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে জাতিসংঘকে অনুরোধ জানালো বাংলাদেশ ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

স্মৃতিশক্তি ধরে রাখবেন যেভাবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কোষগুলোও বুড়িয়ে যায়। কোষগুলোর স্বাভাবিক ক্ষমতা হারিয়ে যাওয়ার ফলে স্মৃতিশক্তি কমতে শুরু করে। এ ছাড়া কোনো কারণে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে মস্তিষ্কের কোষগুলোর কর্মক্ষমতা কমে যায়। তীক্ষ মেধা, অটুট স্মরণশক্তি মানুষের জন্মগত বৈশিষ্ট্য। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো যাতে হ্রাস না পায় তা নিশ্চিতে কিছু নিয়ম মেনে চলতে পারেন।

‘ব্রেন গেম’ খেলা

পুষ্টিকর খাবার খান

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাক-সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। মাছ, তেলের বীজ, বাদাম ইত্যাদি স্নেহজাতীয় খাবার বাড়িয়ে দিন। পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করুন। চিনি, লবণ কম খান।

মানসিক চাপ বাড়লে স্মৃতিশক্তি কমে। এ জন্য কাজের পরিবেশকে ভালো করুন। বন্ধু ও পরিচিতজনের সংখ্যা বাড়ান। বন্ধুদের সঙ্গে আড্ডা ও আলাপে সময় কাটাতে হবে। কমিউনিটির নানা কাজে সম্পৃক্ত থাকা ভালো।

পর্যাপ্ত ঘুমান

পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। নির্ঘুম শরীর অনেকাংশেই মনের ক্ষমতার ওপর প্রভাব ফেলে। তাই ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমান, কিন্তু বেশি ঘুম নয়। আবার এটাও মনে রাখতে হবে, দৈনিক পাঁচ ঘণ্টার কম ঘুম হলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। আর ১০ ঘণ্টার বেশি ঘুম হলে মস্তিষ্ক সজাগ হওয়ার সময় পায় না।

লিখে রাখুন

যে বিষয়গুলো মনে রাখতে চান তা লিখে ফেলার অভ্যাস করুন। লেখার সময় মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্তপ্রবাহের পরিমাণ বাড়ে। তাই লিখে রাখুন ডায়রিতে, ই-মেইলে।

বাইরে হাঁটুন

রুটিন চেকআপ করান

হৃপিণ্ডের বিভিন্ন অসুখের কারণেও মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করানো উচিত।

মায়োক্লিনিক অবলম্বনে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102