রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষ, এমপি জাহাঙ্গীর ও প্রশাসকের ওপর হামলার অভিযোগ ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে ‘গাইড’ করেছে : হোসেন জিল্লুর হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা

১৩ হিজড়ার ভাতা তুলে নিয়েছে প্রতারক চক্র

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

রাজশাহীর তৃতীয় লিঙ্গের ১৩ জনের সরকারি ভাতা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে একটি সাইবার প্রতারক চক্র। হিজড়াদের আত্ম-উন্নয়নমূলক সংগঠন দিনের আলোর সভাপতি মোহনা মঈন সবার পক্ষ থেকে থানায় জিডি করেছেন।

সোমবার রাতে ভুক্তভোগীরা নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগে বলা হয়েছে, সরকার হিজড়াদের জন্য তিন মাস পর পর এক হাজার ৮০০ টাকা করে ভাতা প্রদান করে। রাজশাহীর ৬১ জন হিজড়া এ ভাতা পান। প্রতিবার ভাতা প্রদান করা হয় নগদ হিসাবে। অক্টোবর মাসের ভাতার এসএমএস আসতে বিলম্ব হয়। তারা রাজশাহী সমাজসেবা অফিসে খোঁজ নেন। সেখান থেকে জানানো হয় ভাতা দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

এদিকে গত ৩ ডিসেম্বর ঢাকা সমাজসেবা অফিসের কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি তাদের ফোন করেন। ফোনে বলা হয় প্রতিটি হিসাবের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) লাগবে টাকা পাঠানোর জন্য। হিজড়ারা সরল বিশ্বাসে তাদের নগদ হিসাবের ওটিপি দিয়ে দেন। ওই দিন বিকাল ৩টার দিকে প্রত্যেকের নগদ হিসেবে এক হাজার ৮০০ টাকা করে জমা হয়। কিন্তু ৫ মিনিটের মাথায় ১৩ জনের প্রত্যেকের নগদ হিসাবের ব্যালান্স শূন্য হয়ে যায়। প্রতারকরা তাদের ১৩ জনের হিসাব থেকে মোট ২৩ হাজার ৪০০ টাকা হাতিয়ে নিয়েছে।

হিজড়া সরদার মোহনা মঈন আরও জানান, তারা ওটিপি কাউকে দিতে হয় না, এ বিষয়ে সচেতন ছিলেন না। এ গোপন পাসওয়ার্ড দিয়ে তাদের হিসাব থেকে সব টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমনটি আর করবেন না।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এটি সাইবার প্রতারণামূলক একটি কাজ। এ প্রতারণার সঙ্গে সমাজসেবা অফিসের কেউ না কেউ জড়িত রয়েছেন। সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ঘটনাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতারক চক্র ধরা পড়বে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102