বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না-খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত এনজিও, বেসরকারি খাত এবং সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায় বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের সাক্ষাৎ মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে

বৃদ্ধ বাবা-মাকে কুপিয়ে ছেলে পলাতক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারী ছেলে মফিজুর রহমান (৫৮) এলাকা ছেড়ে পালিয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানার ওসি শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন লক্ষীপুর গ্রামের মৃত রহমান সরদারের ছেলে বারেক সরদার (৮৩) ও তার স্ত্রী আছিয়া বেগম (৬৮)।

বৃদ্ধ বারেক সরদার জানান, জমিজমা ও বৈদ্যুতিক মিটার বসানোকে কেন্দ্র করে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড় ছেলে মফিজুরের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মফিজুর ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মাথায় আঘাত করে। এ সময় মফিজুরের মা এগিয়ে আসলে তাকেও দা দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। দুজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে দৌঁড়ে পালিয়ে যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শোভন বিশ্বাস জানান, মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত বৃদ্ধ বাবা-মাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়ের মাথায় সেলাই দিতে হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, বৃদ্ধ বাবা-মায়ের উপর হামলাকারী পাষণ্ড ছেলে মফিজুর রহমানকে পুলিশ খুঁজছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102