রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৮০০ নিহত: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মৃত্যুর অধিকাংশই ঘটেছে কুখ্যাত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন(জিএইচএফ) পরিচালিত স্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত। তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবারই দক্ষিণ গাজার রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ১০ জন নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘গত মে মাসের শেষ দিকে জাতিসংঘের নিষেধ সত্ত্বেও মানবাধিকার সংস্থার নামে জিএইচএফ গাজায় তাদের কার্যক্রম শুরু করে। ইসরােইল ও যুক্তরাষ্ট্র মিলে এ সংগঠনটি গড়ে তুলেছে। শুক্রবার জিএইচএফ ত্রাণ নিতে আসা আরও ১০ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। এ প্রেক্ষাপটে ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক জাতিসংঘের প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, ‘গাজায় ইসরায়েল হত্যার সবচেয়ে নির্মম ও দুরভিসন্ধিমূলক পথ বেছে নিয়েছে। উপত্যকা শিশু ও ত্রাণপ্রত্যাশীদের জন্য গোরস্তানে পরিণত হয়েছে।’

ওএইচসিএইচআরের মুখপাত্র রাবিনা শামদাশানি বলেন, ৭ জুলাই পর্যন্ত ৭৯৮ ত্রাণপ্রত্যাশী নিহত হয়েছেন। এ অবস্থায় বিশ্বব্যাপী চিকিৎসকদের সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার বলেছে, গাজায় ‘চরম পুষ্টিহীনতা নজিরবিহীনভাবে বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102