রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হ্যাপিন্যাস ফর অল প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আবু বকর সম্পদ, সদস্যসচিব মাহফুজ মাদকমুক্তির ডাক, নিকুঞ্জ টানপাড়ায় শুরু নতুন সামাজিক আন্দোলন , অটোরিকশামুক্তির সাফল্যের পর এবার মাদকমুক্ত নিকুঞ্জ টানপাড়ার লড়াই ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে মারধর, হাসপাতালে ভর্তি; আটক ১ জন অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা উত্তরা সেক্টর ১৩ ওয়েলফেয়ার সোসাইটি নির্বাচনে সভাপতি পদে দেলোয়ার হোসেনের নির্বাচনী অঙ্গীকার উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী পরিষদ নির্বাচন আগামী ৩১ জুলাই

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক বাংলাদেশির গায়ে গুলি চালিয়েছেন। এতে বাংলাদেশি শফিকুল ইসলাম (৪৫) নিহত হন।

নিহত শফিকুল উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এমন ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিএসএফ গুলি চালালে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দোয়ারাবাজার হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, “শফিকুল রাতের আঁধারে বিএসএফের গুলিতে নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ বিষয়ে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, “শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102