মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আইপিইউ সম্মেলন-২০২৬ ও প্রবাসীদের অধিকার নিয়ে সংসদ সদস্য সাঈদ আল নোমানের বিশেষ সাক্ষাৎকার কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীমুক্ত ধান সংগ্রহ, তিন জেলায় পাইলট প্রকল্প-খাদ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে—বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টার বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করছেন: ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান হাসপাতালে অসুস্থ বৃদ্ধার পাশে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলী, দিলেন চিকিৎসার আর্থিক সহায়তা ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় সাবেক ছাত্রনেতারা, প্রত্যাশার কেন্দ্রে সাত সংগঠক জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসাসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: আলফাজ উদ্দিনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করলেন মোঃ আলমগীর হোসেন (ফিরোজ

ক্যামেরুনের জয়ে বিষণ্ন মন নিয়ে ফিরলেন ব্রাজিল সমর্থকরা

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

কাতার ফুটবল বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। এ পরাজয়ে থমকে যায় ফেনীর পুরাতন কারাগারের সামনে স্থাপিত ২৫ ফুটের এলইডি বড় পর্দায় খেলা দেখতে আসা ২০ হাজার সমর্থকের উচ্ছ্বাস।

শুক্রবার (২ ডিসেম্বর) দিনগত রাতে অনুষ্ঠিত ব্রাজিলের তৃতীয় ম্যাচে হার দেখে কিছুটা ভেঙে পড়েন তারা। বিষণ্ন মন নিয়ে ফিরেছেন সমর্থকরা।

শুরু থেকে ক্যামেরুনের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করে গেছে ব্রাজিল। কিন্তু বলটি কীভাবে প্রতিপক্ষের জালে প্রবেশ করাতে হবে, সেটাই যেন জানেন না তারা। সব মিলিয়ে অন্তত ২৯ বার ক্যামেরুনের জালে গোল দেওয়ার চেষ্টা করেছে সেলেসাওরা। কিন্তু একবারও পারলো না আফ্রিকান দেশটির জালে বল প্রবেশ করাতে।

উল্টো ইনজুরি সময়ে ভিনসেন্ট আবু বকরের গোলে ১-০ ব্যবধানে ক্যামেরুনের কাছে হেরেই গেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

jagonews24

৮৬ তম মিনিটে মাঠে নেমেছিলেন এনগোম এমবেকেলি। ৯২ তম মিনিটে (৯০+২ ইনজুরি সময়) তিনি ডান প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে আসেন এবং অসাধারণ একটি ক্রস করেন ব্রাজিলের গোলমুখে। ভিনসেন্ট আবুবকর দৌড়ে এসে সেই ক্রসে অসাধারণ এক হেড নেন। পোস্টের ডান পাশ দিয়ে বলটি জড়িয়ে গেলো ব্রাজিলের জালে। এরপরই উচ্ছ্বাস থেমে যায় ব্রাজলি সমর্থকদের। এ সময় নেইমারের উপস্থিতির অভাব বোধ করেছিলেন অনেকে।

ব্রাজিল ভক্ত দিদারুল আলম বলেন, ‘বড় পর্দায় খেলা দেখতে এসেছিলাম। ভালো খেলে প্রিয়দল ব্রাজিল ১-০ গোলে হেরেছে। অবশ্যই আমরা আগেই ১৬ দলের খেলায় পৌঁছে গেছি। তবে নেইমার থাকলে আমরাই হয়তো গোল পেতাম।

ব্রাজিলের ভক্ত মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল বলেন, ‘আজ হেরেছে, সামনের খেলাগুলোতে ব্রাজিল অনেক ভালো করবে। তবে সবাই মিলে আমরা বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করেছি, এটাও আনন্দের।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102