রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন : শিক্ষামন্ত্রী অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক প্রথম বারের মত ১০০ এর অধীক ইবিয়ানদের নিয়ে মতবিনিমিয় ও ডিনার আয়োজন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দেশের ৩৭ শতাংশ মানুষ সুফল ভোগ করবে নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেসির বিশ্বরেকর্ড, কেইনের কীর্তি—বিশ্বকাপে একদিনে যত ইতিহাস ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান

টেকনাফে পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের গহীন পাহাড় থেকে চাকমা সম্প্রদায়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়ন রইক্ষ্যং পাহাড় থেকে ওই চাকমার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত মংচু অন চাকমা (৬০) হোয়াইক্যং ইউনিয়ন রইক্ষ্যং হুরিখোলা গ্রামের মৃত জিন মই অন চাকমার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম জানান, মংচু অন একজন বয়স্ক চাকমা। তিনি কাঞ্জরপাড়ার এক ব্যক্তির গরু চড়াতেন। হাত পা ভাঙা ও কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক (এসআই) জায়েদ হাসান জানান, গভীর পাহাড়ে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102