রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে এনসিপি : সেঁজুতি অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন : শিক্ষামন্ত্রী অবস্থা সংকটাপন্ন, ফের ভেন্টিলেটরে মুস্তাফা মনোয়ার ইবিয়ান ক্লাব লিমিটেড কর্তৃক প্রথম বারের মত ১০০ এর অধীক ইবিয়ানদের নিয়ে মতবিনিমিয় ও ডিনার আয়োজন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে দেশের ৩৭ শতাংশ মানুষ সুফল ভোগ করবে নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ ফ্রান্সে স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যু বেড়েছে ১ হাজার ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঢাকা কেয়ার স্কুলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেসির বিশ্বরেকর্ড, কেইনের কীর্তি—বিশ্বকাপে একদিনে যত ইতিহাস

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আবার কোনো হামলা চালায়, তাহলে কঠোর শক্তি প্রয়োগ করে তার জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, একটি মালবাহী জাহাজে ইরানের হামলার জবাবে তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে। এরপরই ভ্যান্স এই হুঁশিয়ারি দিলেন।

পোস্টে ভ্যান্স লেখেন, ‘ইরান যুদ্ধবিরতির চুক্তিতে সই করেছে। আমরা সেই চুক্তি মেনে চলেছি। সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে তাদের কোনো আপত্তি থাকলে, তারা আলোচনার পথ বেছে নিতে পারে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।’

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাত বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল।

অন্যদিকে, হামলার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে কি না, তা দেখতেই পাবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102