শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিপূরণ, পুনর্বাসনের আহব্বান ডেপুটি স্পীকারের । খিলক্ষেতে একা পাওয়া গেছে ৬ বছরের শিশু তোসিফকে নতুন ঘর পেলেন অসহায় জরিনা খাতুন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্দ্যেগে জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না : শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর । মাদক ব্যবসায় বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দেড় বছর পর আসামি গ্রেপ্তার ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের ৩ দিনব্যাপী ‘পাহাড়ি ফলের মেলা’ বসবে রাজধানীর বেইলি রোডে পুলিশের ওপর সেনাবাহিনীর হামলা

স্ত্রী হত্যার ১৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রী বিবি ফাতেমা আক্তার পলি (৩৯) হত্যার দীর্ঘ ১৭ বছর পর স্বামী মঈন উদ্দিনকে (৪২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

গতকাল রবিবার নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। মঈন বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের অন্ততপুর গ্রামের গোলাপ রহমানের ছেলে।

বর্তমানে তিনি পলাতক। ২০০৫ সালের ৩১ আগস্ট ফাতেমাকে খুন করে ড্রেনে লাশ ফেলে দেন মঈন। দীর্ঘ ১৭ বছর পর ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার রায় হলো।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর বলেন, ফাতেমা হত্যার ঘটনায় আসামি মঈন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি শেষে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।

২০০৫ সালে কিছু বখাটের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেন ফাতেমা। এদের মধ্যে মঈনও ছিলেন। মামলা থেকে বাঁচতে ফাতেমাকে বিয়ে করেন মঈন। পরে ওই বছরের ৩১ আগস্ট ফাতেমাকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে দেন মঈন। এ ঘটনায় ফাতেমার বাবা ইব্রাহিম মিয়া মঈন উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102