রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর

গাইবান্ধায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মিম ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশেই অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি।

বিকেলে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে, দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102