রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা

ফেনীতে মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুজনের

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার স্টার লাইন সিএনজি পাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের ভুজপুর থানার সিকদারখীল গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ট্রাকের হেলপার আহসানুল ইসলাম (১৫) এবং পথচারী ফেনী সদর উপজেলার মধ্যম কাছাড় গ্রামের ছন্দু মিয়ার ছেলে মির হোসেন (৪৫)।

আহত পথচারী সুমনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ফেনী সদর উপজেলার কাছাড় গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, চট্টগ্রামমুখী একটি মিনিট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার এবং দুই পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102