শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

গাজা হামলায় আল-জাজিরার ৫ সংবাদকর্মী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া তাঁবুতে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় আল-জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় সংঘটিত এই হামলায় মোট সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন সংবাদদাতা আনাস আল-শরিফ (২৮), মোহাম্মদ কুরাইকেহ, ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোমেন আলিওয়া।

আল-জাজিরা জানায়, নিহতরা হাসপাতালে অবস্থানরত আহত ও বাস্তুচ্যুত মানুষের খবর সংগ্রহ করছিলেন, তখনই ইসরায়েলি বাহিনী তাদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। গণমাধ্যমটি এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার ওপর পরিকল্পিত আঘাত ও স্পষ্ট ‘টার্গেটেড অ্যাসাসিনেশন’ হিসেবে উল্লেখ করেছে।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করে যে, তারা আনাস আল-শরিফকে লক্ষ্য করেছিল এবং দাবি করে তিনি হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে আল-জাজিরা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, “আল-শরিফ সারাদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরতেন—সহিংসতায় জড়িত থাকার কোনো প্রমাণ নেই।”

জাতিসংঘ ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) সম্প্রতি আল-শরিফের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছিল। সিপিজের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে গাজায় অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত ও ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102