বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হামাসের অর্থ বিভাগের প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখার তাগিদ রাষ্ট্রপতির ফ্রান্সের ‘দ্বৈতনীতির’ তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাকাতের অর্থে অসহায় মানুষের মুখে হাসি, কৃত্রিম পা পেলেন ১২ জন স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ!

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হবে: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপি ক্ষমতার জন্য অস্থির নয়, জনগণের মালিকানা ফেরাতেই আন্দোলন করছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে দেশের বহু সমস্যার সমাধান সম্ভব।”

রাজনৈতিক সংস্কার নিয়ে তিনি জানান, ১২টি মৌলিক বিষয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। মতানৈক্যের বিষয়গুলো বাদ দিয়ে মৌলিক বিষয়ের ভিত্তিতে সংস্কার এগিয়ে নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, “গণতন্ত্রে মতভেদ থাকলেও সীমারেখা থাকা উচিত, না হলে ভবিষ্যতে রাজনৈতিক তিক্ততা তৈরি হবে।”
সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি সকলকে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102